ভোলা প্রতিনিধি: কঠোর বিধি-নিষেধ উপেক্ষা ও স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভোলায় চতুর্থ দিনে ৬৫ জনের জরিমানা ও চার জনকে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
এ নিয়ে গত ৪ দিনে ভোলায় ৬৫৯ জনের জরিমানা এবং ১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো। কঠোর বিধি-নিষেদের চতুর্থ দিনে জেলার ৫ উপজেলায় ৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড-জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ভোলা সদরে ৩২ জনকে ৪০ হাজার ৪ শত টাকা এবং ৪ জনকে তিনদিন করে কারাদ- দেওয়া হয়।
দৌলতখানে ৫ জনকে ২ হাজার ৩শত টাকা, লালমোহনে ৪ জনকে ৮শত টাকা, তজুমদ্দিনে ৭ জনকে ১৭ শত টাকা ও চরফ্যাশনে ১৩ জনকে ২৩ হাজার টাকা জরিমান করা হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করে বলেন, করোনা মোকাবিলায় জেলার ৭ উপজেলা থেকে সর্বমোট ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে রাস্তায় ঘোরাঘুরি করার কারণে ৫৯টি মামলায় ৬৫ জনের জরিমানা এবং ৪ জনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে ভোলা জেলা শহর সহ উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments