ডেস্ক রিপোর্ট: আদালতের রায় পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যোগদান করেছেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার তিনি রেজিস্টারের মাধ্যমে উক্ত বিভাগে যোগদান করেন।
উল্লেখ থাকে যে ২০১৫ সালের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাইফুল ইসলামকে রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বী হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়!
তৎকালীন আওয়ামী নিযুক্ত ভিসি ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অন্যায় সিদ্ধান্ত নেওয়া হলে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রফেসর ড . সাইফুল ইসলাম।
রিটের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৪ জানুয়ারি সাইফুল ইসলামের পক্ষে রায় দেন আদালত।
কোর্টের রায়ের প্রেক্ষিতে তিনি বিভাগে যোগদান করতে গেলে তৎকালীন আওয়ামী প্রশাসন তাঁকে বাধা দেয়। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট তিনি যোগদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেন।
সেটি বৃহস্পতিবার গ্রহণ করা হয় এবং তিনি বিশ্বিবদ্যালয়ে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments