নাটোর প্রতিনিধি: নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সহযোগী রাশেদুল ইসলাম কোয়েলকে ১০ টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে আদালতের বিচারক। এদিকে, কোয়েলকে আদালতে হাজির করা উপলক্ষে বিএনপি নেতা কর্মীদের অবস্থানে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এদিন আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের আদালত প্রাঙ্গণে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করতে দেখা যায়।
মঙ্গলবার(২২ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্যাপক নিরাপত্তার মধ্যে কোয়েলকে আদালতে হাজিরের পরে ১০ টি মামলা গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম। বিষয়টি নিশ্চিত করেন নাটোর জজ কোর্টের আইনজীবি, হাফিজুর রহমান।
রাশেদুল ইসলাম কোয়েলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তকারি কর্মকর্তারা রিমান্ড আবেদন করলে পরবর্তী তারিখে রিমান্ড শুনানির কথা আদালত জানিয়েছে বলে জানান, এই আইনজীবী।
গত ১১ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন নাটোর সদরের চক বৈদ্যনাথ এলাকার আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম কোয়েল (৩৭)। ছাত্র জনতার অভ্যুথানে সরকার পতনের পর থেকে নাটোরে ১০ টি মামলায় আসামী করা হয় কোয়েলকে। ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে জেলা বিএনপির সিনিয়র নেতাদের ওপর একাধিকবার কোয়েলের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে।
এদিকে, কোয়েলকে আদালতে হাজির করা নিয়ে সকাল থেকেই আদালত পাড়ায় ব্যাপক নিরাপত্তা জোরদার করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যদের। বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়সহ আদালতের বিভিন্ন প্রান্তে অবস্থান নিয়ে কোয়েল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর ১টার দিকে আইনশৃঙ্খালা বাহিনী ও সেনা সদস্যদের ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আদালতে হাজির করা হয় আসামী, রাশেদুল ইসলাম কোয়েলকে। গাড়ি থেকে নামিয়ে আদালতে তোলার সময় নিরাপত্তা ভেদ করে ডিম, মানুষের মল ছোড়া হয় কোয়েলের মুখে। এসময় বিএনপির নেতাকমীরা কোয়েলের উপরে হামলার চেষ্টা করলে সেনা সদস্যদের বাধা দেয়। পরে কোর্টের সামনে তারা স্লোগান দিতে থাকে। এরপর আদালতে হাজিরা শেষে কঠোর নিরাপত্তায় কোয়েলকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
নাটোর সদর থানার ওসি, মো. মাহবুর রহমান বলেন, আদালতে প্রাঙ্গণে কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান ওই পুলিশ কর্মকর্তা।
নাটোর জেলা যুবদলের সভাপতি এম হাই তালুকদার ডালিম বলেন, আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী কোয়েল, যার হাতে নাটোর শহর রক্তে রজ্ঞিত হয়েছে। তাকে কোর্টে নিয়ে আসার কথা শুনেছি, এটা আইনি প্রক্রিয়া, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ১৭ বছর পরে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে দেশের মানুষ আইন ফিরে পেয়েছে। সেই আইনে প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছি। আমাদের সিনিয়রদের নির্দেশে আমরা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করছি। এদের নায্যা বিচার যেন আইন করে, সেই অপেক্ষায় রয়েছে নাটোরবাসী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments