স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, দেশের সবচেয়ে বড় রোগের নাম আওয়ামী লীগ। সব রোগের ঔষধ আছে এই রোগের ঔষধ নেই। এ রোগ থেকে দেশবাসীকে বাঁচাতে হলে বাঁচতে হলে পদত্যাগই একমাত্র ঔষধ।
তিনি বলেন, কেউ কোনো রোগে আক্রান্ত হলে সে ব্যক্তি অথবা তার পরিবার অশান্তিতে থাকেন, আজ এই সরকারের কারণে সারাদেশ অশান্তিতে আছে।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, এসকে সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, যুবদল দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পাপ্পা শিকদার, শ্রমিক দলের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার, সদস্য নিয়াজ মাহমুদ নিলয়সহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সালাম বলেন, আজকে উচ্ছিষ্টভোগীদের নিয়ে সরকার বিএনপিতে ভাঙন ধরাতে চায়। বিএনপি হচ্ছে সমুদ্র। এখান থেকে এক মগ পানি গেলে সাগরের কিছু হয় না। আর এ সমুদ্রের জল হচ্ছে জনগণ। এই সমুদ্রের জলে সকল অন্যায়-অবিচার এবং দুঃশাসন ভেসে যাবে, দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, মানুষ ফিরে পাবে বাকস্বাধীনতা।
লিটন মাহমুদ তার বক্তব্যে বলেন, মানুষ আজ সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। মুক্ত মনে কথা বলতে চায়। মুক্ত মনে নিঃশ্বাস নিতে চায়। এই বন্দীশালা থেকে মুক্তি চায়। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য সকল রাজনৈতিক দল ও দেশপ্রেমিক জনতাকে শপথ নিয়ে রাজপথে নামতে হবে। এ ছাড়া স্বাধীনতার সুফল ভোগ করতে আর কোনো বিকল্প পথ নেই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments