বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: সাংবাদিকের উপর হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে যৌন হয়রানির মামলা করেছেন। মামলার প্রধান স্বাক্ষী সাংবাদিকের উপর হামলাকারি দলের প্রধান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী ও সহোদর ছোট ভাই সজল মিয়া।
আদালতের আদেশে মামলাটি তদন্ত করছেন জামালপুর জেলা (পিবিআই) এর এসআই রফিকুল ইসলাম। ৭ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা পিবিআই পুলিশ সুপার এমএম সালাউদ্দিন।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে অর্থ কেলেংকারীর অভিযোগে জামালপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা হয়। সেই মামলার নিউজ করার উদ্যোগ নিলে মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী, সহোদর ছোট ভাই সজলসহ একদল ক্যাডার বাহেনী দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান ও দৈনিক দেশেরকন্ঠ সাংবাদিক এম এ সালাম মাহমুদের উপর ক্ষুব্ধ হন। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ জুন দিবাগত রাত অনুমান পোনে বারোটার সময় পেশাগত দায়িত্বপালন শেষে নিজ বাসায় ফেরার পথে সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীর ক্যাডার বাহিনি কর্তৃক হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসানকে হত্যা করার চেষ্টা করে। তার মোটর সাইকেল ভাংচুর ও শারিরীকভাবে লাঞ্চিত করে। হামলাকারীরা সাংবাদিক মাসুদের ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সহকর্মী সাংবাদিকরা আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ ঘটনায় সাংবাদিক মাসুদ বাদী হয়ে ওইদিন রাতেই হামলাকারী সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, তার স্বামী আতিক সিদ্দিকী, সহোদর ভাই সজল মিয়া ও বাবা মজিবুর রহমানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার মামলা দায়ের করেন। মামলা নং ০৮, তাং ০৮.০৬.২০২৪। ধারা-১৪৩,৩৫১,৩২৩, ৩০৭,৩৭৯,৪২৭,৫০৬ ও ১১৪।
এই মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকীর হাতে সাংবাদিক মাসুদ উল-হাসান ছাড়াও হত্যাকান্ডের স্বীকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মারধরের শিকার হয়েছিল।
দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসানের উপর হামলার কিছুক্ষন পরেই হামলার ঘটনা ধামাচাপ দেওয়ার জন্য মাসুমা ইয়াসমিন স্মৃতি ৭ জুন রাতেই বকশীগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাংবাদিক মাসুদ উল হাসান ও সাংবাদিক সালাম মাহমুদের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা অভিযোগ এনে লিখিত একটি অভিযোগ দায়ের করেন।
থানায় করা অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন সাংবাদিক এম এ সালাম মাহমুদ ও সাংবাদিক মাসুদ উল হাসান তার নিজ বসত বাড়ীর রান্না ঘরে তাকে ধর্ষনের চেষ্টা করেন। ঘটনার তারিখ ও সময় উল্লেখ করেন ২০ মে রাত সাড়ে ৯ ঘটিকার সময়। ঘটনার প্রধান স্বাক্ষী সাংবাদিকের উপর হামলাকারী দলের প্রধান তার স্বামী আতিক সিদ্দিকী, তার ভাগিনা জয় ও সহোদর ভাই জাহিদুল ইসলাম সজল।
শুধু থানায় অভিযোগ করে থেমে থাকেনি বহু অপকর্মের হুতা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী সাংবাদিক এম এ সালাম মাহমুদকে প্রধান আসামী ও সাংবাদিক মাসুদ উল হাসান কে ২ নম্বর আসামী করে হামলার ২ দিন পর ১০ জুন মাসুমা ইয়াসমিন জামালপুরের বিজ্ঞ আদালতে একই ঘটনার যৌন হয়রানির আরেকটি মিথ্যা মামলা করেন।
৭ জুন থানায় দায়ের করা অভিযোগে মাসুমা ইয়াসমিন স্মৃতি ঘটনার তারিখ উল্লেখ করেন ২০ মে রাত সাড়ে নয় ঘটিকা। ঘটনাস্থল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতির নিজ বসতবাড়ীর রান্নাঘর। ১০ জুন আদালতে দায়ের করা মামলায় যৌন হয়রানির ঘটনার তারিখ ও সময় উল্লেখ করেন ৬ জুন দিবাগত রাত ১০ ঘটিকা। ঘটনাস্থল উল্লেখ করেন বকশীগঞ্জ পোস্ট অফিসের সামনে সিএন্ডবি রাস্তায়। আদালতের আদেশে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন জামালপুর জেলা পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিআইবি)।
এব্যাপারে দৈনিক দেশেরকন্ঠ সাংবাদিক এস এম সালাম মাহমুদ জানান, মাসুমা ইয়াসমিন কর্তৃক প্রদত্ত একটি চেকের টাকা আদায়ের জন্য ২৩ জুন জামালপুরের বিজ্ঞ আদালতে মাসুমা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মামলা হয়। আদালতের সমন পাওয়ার পর থেকেই আমার প্রতি ও সাংবাদিক সমাজের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে মাসুমা ইয়াসমিন। ওই মামলার নিউজ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই সাংবাদিকের উপর হামলার ঘটে।
একই অভিযোগের দুই মামলার মিথ্যা ঘটনা সাজিয়ে নাটক করতে গিয়ে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়েছেন। তার দায়েরকৃত মিথ্যা মামলায় স্বাক্ষী না দেওয়ায় তার মামলার ৫ নাম্বার স্বাক্ষীকেও ফাঁসানো ও পিটানোর হুমকি দিয়েছেন। হুমকির একটি অডিওকল ফাসঁ হয়েছে সোসাল মিডিয়ায়।
এব্যাপারে দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান জানান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির নানা অপকর্মের ধামাচাপার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি ও তার ক্যাডার বাহিনী আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার উপর হামলা করে। ভাগ্যক্রমে আমি বেচেঁ যাই। তা না হলে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মতই আমাকেও লাশ হয়ে বাড়ী ফিরতে হত। হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই একটি মিথ্যা যৌন হয়রানি মামলায় আমাকে ২ নম্বর আসামী করেছেন বহু অপকর্মের হুতা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি জানান, আদালতে দায়ের করা মামলাই আমার বক্তব্য। মামলাতেই সব কিছুর বিবরণ দিয়েছি। মামলার বাইরে আমার কোন কথা নেই।
এব্যাপারে জামালপুর পিবিআই এর পুলিশ সুপার এম এম সালাউদ্দিন জানান, আদালতের আদেশে পিবিআই এর অফিসার মামলাটি তদন্ত করছেন। তদন্তে প্রাপ্ত সত্য ঘটনাই তুলে আনবে পিবিআই এর তদন্ত কর্মকর্তা। এর পর প্রাপ্ত তথ্য যাছাই বাছাই করেই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments