স্টাফ রিপোটার: পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প তৈরির আগে অবশ্যই সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করতে হবে। যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প প্রস্তাব সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এছাড়া এসব প্রকল্পে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগেরও তিনি পরামর্শ দিয়েছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ২য় ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবা (২৫ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান কোন উন্নয়ন প্রকল্প থাকলে তা শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন প্রকল্প গ্রহণ করা সমীচীন হবে না বলে তিনি জানান।
প্রফেসর আলমগীর বলেন, সব বিশ্ববিদ্যালয়ই এখন উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে আর্গ্রহী। প্রকল্প গ্রহণের আগে সঠিক সমীক্ষা এবং আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা এবং অংশীজনদের সাথে পরামর্শ সভা করতে হবে। প্রকল্প যথাযথ বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে সুশাসন ও কোয়ালিটি কালচার তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সক্ষমতা ও অন্তর্নিহিত শক্তি জাগাতে শিক্ষকদের বলিষ্ট ভূমিকা রাখতে হবে।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।
ইউজিসির উপসচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশলের ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় ইউজিসি’র আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানসহ ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্টগণ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments