সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ডুবায় জমে থাকা পানিতে পড়ে দুই কন্যা শিশু মারা গেছে।
দেওয়ানগঞ্জ থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, শুক্রবার সকালে চর আমখাওয়া ইউনিয়নের মাস্টাপাড়া গ্রামের সুরুজ্জামানের কন্যা আয়াত (৩) ও একই এলাকার আব্দুল মোতালেব ফকিরের কন্যা সিনহা (৪) বাড়ির পাশে খেলতে গিয়ে ডুবায় পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, দুই শিশু মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফন কাফনের সার্বিক ব্যবস্থা করছেন।
ডোবার পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments