ডেস্ক রিপোর্ট: দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারন মানুষ দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চাল, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন দুবির্ষহ হয়ে উঠছে। তরিতরকারি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। সরকার জনগনের সম্পদ লুটপাটে সফল হলেও সাধারন জনগনের প্রধান সমস্যা দ্রব্যমুল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রন করতে ব্যার্থ হয়েছে। ১০ টাকা চাল খাওয়ানোর মিথ্যা শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে ১২ বছরেও জনদুর্ভোগ নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহন করেনি।
তিনি আরো বলেন, সরকার দলীয় কালোবাজারী সিন্ডিকেট চক্র সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত সরকারদলীয় লোকজন। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে। তিনি আগামী ২২ অক্টোবর শুক্রবার লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহবান জানান।
তিনি আজ (শুক্রবার) বিকাল ৫টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে ঢাকা মহানগর দক্ষিন লেবার পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ঢাকা দক্ষিনের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খোকন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, যুবমিশন সদস্য সচিব মোঃ শওকত চৌধুরী, ছাত্রমিশন সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments