মো.পাভেল ইসলাম রাজশাহী: সাংবাদিক পেটানোর মামলায় কারাগারে যাওয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বরখাস্ত হওয়া ভাণ্ডাররক্ষক মো. জীবন জামিন পেয়েছেন। সোমবার বিকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন। এ সময় বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
এ রকম একটি ছবি পাওয়া গেছে। ছবিতে দেখা গেছে, কারাগার থেকে বের হওয়ার পর জীবনকে ফুলের মালা পরানো হয়েছে। তার পাশে দাঁড়িয়ে আছেন বিএমডিএর প্রধান কার্যালয়ের প্রধান সহকারী শরিফুল হক, রিজিয়ন অফিসের প্রধান সহকারী লায়লা আঞ্জুমান বানু, প্রশাসনিক কর্মকর্তা ওয়াজেদ আলী, ক্যাশিয়ার মো. রাকিব, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ফাহমিদা খাতুন এবং বরখাস্ত হওয়া গাড়িচালক আবদুস সবুর।
এদের মধ্যে আবদুস সবুরও সাংবাদিক পেটানোর মামলায় কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিন পান।
সাংবাদিক পেটানোর দিনই আবদুস সবুর ও মো. জীবনকে সাময়িক বরখাস্ত করা হয়। জীবন বিএমডিএ কর্মচারী ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক।
প্রায় দেড় মাস ধরে তিনি কারাগারে ছিলেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরখাস্ত হওয়ার পরও বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে জীবনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন তাতে সাংবাদিকরা বিস্মিত হয়েছেন।
হামলার শিকার ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব বলেন, সোমবার সকালে রাজশাহীর একটি আদালত জীবনের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া একজন অপরাধীরও আইনগত অধিকার। কিন্তু একজন ফৌজদারি মামলার আসামিকে যখন বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা ফুলের মালায় বরণ করে নেন তখন ওই প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও জবাবদিহিতাহীনতা কত যে প্রকট সেটাই ফুটে উঠে। অন্যায় করলেও যে শাস্তি হবে না এটা তাদের সেই মনোভাব প্রকাশ করে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএ কার্যালয়ের সামনে সরাসরি সম্প্রচারের সময় হামলায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদকে প্রধান আসামি করে থানায় মামলা করেন বুলবুল হাবিব। এ মামলায় গ্রেপ্তার দুজনই জামিন পেলেন। এছাড়া সম্প্রতি আদালতে হাজির হয়ে নির্বাহী পরিচালক আবদুর রশিদও জামিন নিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments