স্টাফ রিপোটার: সাবেকমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী শুধু দেশের জনগণের কাছেই ধিকৃত নয়, সারা পৃথিবীর কাছে এরা গণতন্ত্র হত্যাকারী। তাদের একদলীয় শাসনের কারণে বাংলাদেশ আজ সারাবিশ্বে স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে।
শুক্রবার বিকেলে মোহাম্মদপুর শংকর জামে মসজিদের পাশে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
নোমান বলেন, এই আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ থাকতে পারে না, তাদের অতীত ইতিহাস তাই বলে। এরা কখনও ভিন্নমত সহ্য করতে পারে না। স্বাধীনতার পরও এই আওয়ামী লীগ বিরোধীমতের হাজার হাজার তরুণকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধা হত্যা করেছে। রক্ষীবাহিনী গঠন করে সাধারণ মানুষকে অমানসিক নির্যাতন করা হতো। ক্ষমতাকে চিরস্থায়ী করতে গঠন করা হয়েছিলো বাকশাল। আজও একই কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ।
অনুষ্ঠানে সালাম বলেন, ঘুমন্ত মানুষকে ডাক দিলে এক ডাকেই উঠে যায়, আর জেগে ঘুমিয়ে থাকার ভান করে তাকে ধাক্কা দিলেও ঘুম থেকে ওঠানো যায় না। আওয়ামী লীগ জেগে ঘুমাচ্ছে। এরা গনতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আত্মচিৎকার ঠিকই শুনতে পাচ্ছে। সরকার পতনের শব্দ ঠিকই শুনতে পাচ্ছে। না শোনার ভান করে আছে।
তিনি বলেন, পৃথিবীর কোনো স্বৈরাচার শাসক স্বেচ্ছায় পদত্যাগ করেনি। জনতার আন্দোলন অথবা বিপ্লবের মাধ্যমে তাদের পতন হয়েছে। এই সরকারও এমনি এমনি ক্ষমতা ছাড়বে না। তাঁদেরও পতন হবে। শুধু পতনই হবে না, তাদের সকল অপকর্মের বিচার হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক
জামাল হোসেন তালুকদার টুয়েল, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আকতার হোসেন, সোহেল রহমানসহ মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments