ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ ’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ( ৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কাছে এ ফলাফল হস্তান্তর করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.edu.bd এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপেক্ষাকৃত দ্রুততর সময়ে এবারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিগত বছরের তুলনায় উপস্থিত ছিল সন্তোষজনক।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা.মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ইফতেখার আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকালে ১০ টায় (১০ ডিসেম্বর ২০২২) রাজধানী ঢাকার দুইটি কেন্দ্র বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসের ১৫৪ টি হলে এইপরীক্ষাসুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে বেলা ১১ টা ৩০ মিনিটে শেষ হয় । এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১৪ শত ১৪ টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ১শত ৭৪জন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আজ শুক্রবারই পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments