কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিশ্ব ভালবাসা দিবসে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে দুই নারী নৃত্য করে মাতিয়েছে আগত পর্যকদের। সোমবার শেষ বিকেলে তারা জিরো পয়েন্ট সংলগ্ন সৈকতে হিন্দি ও বাংলা গানের সাথে সাথে নৃত্য করে। এসময় বেশ কয়েজন যুবককে নাচতে দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। তাদের নৃত্য উপভোগ করে আগত পর্যটকরা। স্থানীয় টুরিজম ব্যবসায়ি আবুল হোসেন রাজু বলেন, এই দুই নারী ঢাকা থেকে স্ব-পরিবারে দু’দিন আগে কুয়াকাটায় বেড়াতে আসে। তারা একটি হোটেলে অবস্থান নেয়। সোমবার শেষ বিকেলের দিকে তারা লাল শাড়ি পড়ে সৈকতে ঘুরতে আসেন। এসময় একটি আইসক্রিম বিক্রেতার সাউন্ড বক্সের গানের সাথে দু’জনেই নৃত্য করেন। লোকজনের ভিড় দেখে সেখানে যাই। দেখতে পাই তাদের নৃত্য। তাবে ওই দুই নারীর নাম বলতে পারেনি তিনি।
পর্যটক আহসান বলেন, বিয়ের পর স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসেছি। সৈকতে দুই নারীর নৃত্য ভিন্ন এক অনুভূতি। এ দিবসটি স্মরণে থাকবে। অপর এক পর্যটক রেবেকা ইসলাম বলেন, ভালাবাসা দিবস এটি একটি ভিন্ন রকম বিনোদন। খুব ভাল লেগেছে। আমরাও মজা করেছি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারি পুলিশ সুপার মো.আবদুল খালেক বলেন, ভালবাসা দিবসে সৈকতে পর্যটকর বিনোদন করেছে এমন একটি বিষয় শুনেছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments