কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সৈকতে এবার দেখা মিলছে ৬ ফুট দৈর্ঘ্য এবং ২ ফুট প্রস্থ মৃত একটি ডলফিন। বুধবার সকাল সাড়ে দশটায় সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এটিকে মাটি চাপা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের সময় এ ডলফিনটি ভেসে এসে সৈকতে আটকা পরে। ডলফিনটির লেজের অংশে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা এটি জেলেদের জালের আঘাতে মৃত্যু হতে পারে। মৃত এ ডলফিনটি ইরাবতি প্রজাতির। এর আগে এবছর সৈকতে ৮ টি মৃত কচ্ছপ এবং ৫ টি মৃত ডলফিন ভেসে আসে। কি কারনে এ সামুদ্রীক এসব প্রানী মারা যাচ্ছে তার সঠিক তথ্য জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মৎস্য গবেষক ও ডলফিন রক্ষ কমিটির সদস্যরা।
ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটি ইরাবতী জাতের। জেলেদের জালে আটকে পড়ে, ট্রলিং ফিসিং এর কারনে ও জাহাজের সাথে ধাক্কা খেয়ে এসব প্রানী মারা যেতে পারে বলে তিনি ধারনা করেছেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডলফিন ও কচ্ছপের মৃত্যুর রহস্য উন্মোচনে উর্ধ্বতন কৃর্তপক্ষকে অবহিত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments