জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক নিগার সুলতানা বলেন, নতুন হল গুলোকে চালু করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সহজ করা আমার প্রথম লক্ষ্য থাকবে। এছাড়াও
'আমার মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলো সকলকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য, জাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম শিক্ষক অধ্যাপক নিগার সুলতানা। এর আগে, তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট ও শেখ হাসিনা হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১-১৪ সাল পর্যন্ত মার্কেটিং বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্টের দায়িত্বে আছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments