সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটে অবৈধ ফুটপাত ব্যবসার ভিডিও করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিক। এ ঘটনায় ফুটপাত ব্যবসায়ী এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় নগরের মদিনা মার্কেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,সকালে অবৈধভাবে ফুটপাত দখল করে বসানো মাছের বাজারের সংবাদ সংগ্রহ করতে যান দেশ টিভির সিলেট অফিসের ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল ও তার এক সহযোগী। এসময় কোন কারণ ছাড়াই ফুটেজ সংগ্রহ করতে নিষেধ আছে বলে সংবাদ সংগ্রহে বাধা দেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ। কথাবার্তা ও বাগ-বিতন্ডার এক পর্যায়ে বাবলু আহমদ তার দলবল নিয়ে চড়াও হোন সাংবাদিকের ওপর এবং তারা ওই দুই সাংবাদিককে জোরপূর্বক ব্যবসায়ী নেতার অফিসে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং হুমকি ধামকি সহ নানা ভাবে হেনস্তা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হন সিলেটের কর্মরত সাংবাদিকরা।
এ ঘটনায় মদিনা মার্কেট এলাকার পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে আটক করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী নেতা বাবুল আহমদ থানায় আটক রয়েছেন ।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দেওয়া হলে আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments