শরীফুল ইসলাম,জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে আয়োজিত গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণার গুণগত মান বজায় রেখে দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এজন্য গবেষক ও গবেষণা তত্ত্বাবধায়কদের সচেষ্ট থাকতে হবে যেন গবেষণাটি মানসম্পন্ন হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তা স্থান পায়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
সেমিনারের উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ অর্থবছরের গবেষক শাকিল বাবু বলেন, “ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর আয়োজনে গবেষণা অগ্রগতি সেমিনারে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে আমাদের গবেষণার অগ্রগতির বিষয় উপস্থাপন করেছি। এই সেমিনারের কারণে পরবর্তীতে আমাদের গবেষণা সম্পন্ন করতে সহযোগী ভূমিকা পালন করবে বলে মনে করি।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরেক ফেলো গবেষক রোকন বাপ্পি বলেন, “গবেষণা কর্মে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই অনুষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অর্থবছরে আমিসহ আরও ৪০ জন গবেষক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুযোগ পেয়েছেন নিজেদের গবেষণা সত্তাকে আরও বেশি ঝালিয়ে নেওয়ার। ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”
গবেষণাভিত্তিক এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মাঝে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি ও উদীয়মান গবেষকদের পরিচিতি লাভের সুযোগ সৃষ্টি হবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments