উজিরপুরে রহস্যে ঘেরা এক বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশ : 22 Nov 2021
No Image

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর রহস্যে ঘেরা এক বৃদ্ধার আত্মহত্যা। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে প্রশ্ন জনমনে। আজ সোমবার সাড়ে ১১ টায় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের উত্তর কমলাপুর গ্রামের অনিল চন্দ্র দাস(৫৫) কে বাড়ীর পাশের রেইনট্রি গাছ থেকে ঝুলান্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরসভার ০৬ নং ওয়ার্ডের পান ব্যবসায়ী অনিল দাস (৫৫) বিভিন্ন এনজিও ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা এনে পানের বরজে করেছিল। বৈরি আবহাওয়ায় পানের দাম কম এবং পানের বরজে পানি ওঠায় ৬ লক্ষ টাকা লোকসান হওয়ায় বিপাকে পড়ে যান তিনি। সুদের টাকার জন্য বিভিন্ন মহাজনরা চাপ দিলে আত্মহত্যা করেছে বলে জানান ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার। তার স্ত্রী শিল্পী রানী দাস জানান, সাড়ে ১১ টার দিকে আমাদের বাড়ীর পাশের রেন্টি বাগানে ছাগল চড়াতে গেলে তখন আমার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো এটা হত্যা নাকি আত্মহত্যা ?

সম্পর্কিত খবর

;