রাহাদ সুমন,বরিশাল প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে।
। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গির হোসেন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় বানারীপাড়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ,সুষ্ঠ’,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাই স্কুলের ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ভোট কেন্দ্রে দায়িত্ব পালণ করছেন। সকাল ১০ টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মোঃ নুরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম ( প্রশাসন ও অর্থ), ও সদ্য পদোন্নতী প্রাপ্ত জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্, ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
এসময় বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিক ছিলেন।
বানারীপাড়া উপজেলায় (সাধারণ ওয়ার্ড-৫) নম্বরে আওয়ামী লীগের সাবেক দুই জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এবার জেলা পরিষদের মেম্বার (সদস্য) পদে লড়াইয়ে অবর্তীণ হয়েছেন। এরা হলেন উপজেলার উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন ( ঘুড়ি) ও সলিয়াবাকপুর ইউপির দুইবারের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু (তালা)। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে (ওয়ার্ড নম্বর-২ বানারীপাড়া,বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা) ৬ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন বানারীপাড়ার শিউলী রহমান পুতুল ( ফুটবল),নাজমিন জাহান পলি ( দোয়াত-কলম ) ও সারা বুলু বিশ্বাস (হরিণ),বাবুগঞ্জ উপজেলার নাজমুন নাহার (ঘড়ি), এবং মুলাদী উপজেলার আয়শা রহমান (বই) ও সালমা রহমান (মাইক)। শেষ মুহুর্তে এসে সারা বুলু বিশ্বাস নিস্ক্রিয় হয়ে পড়ায় এখানে ৫ নারী প্রার্থী বিজয়ী হতে লড়াই করছেন। নির্বাচনকে ঘিরে এখানে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমূখরতা বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকদের মধ্যে রয়েছে বিজয়ের রুদ্ধশ্বাস অপেক্ষাও। আজ ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রসঙ্গত, বানারীপাড়া উপজেলায় পৌরসভা ও ৮ ইউনিয়নে মোট ভোটার ১২০ জন। এরমধ্যে দুইজন ইউপি সদস্য মৃত্যুবরণ করায় এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক চিকিৎসার জন্য থাইল্যান্ডে ও উপজেলার উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহাম্মেদ ননী যুক্তরাষ্ট্রে থাকায় ১১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদিকে প্রথমবারের মত ইভিএমে ভোট দিয়ে ভোটাররা নতুন অভিজ্ঞতার পাশাপাশি রোমাঞ্চকর অনুভূতি ব্যক্ত করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments