বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সম্বর্ধনা অনুষ্ঠানে
ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে তাদের হাতে উপহারের চেক তুলে দেওয়া হয়।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সাফজয়ী পাঁচ নারী ফুটবলারকে সম্বর্ধনা দিয়েছে জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় সাফজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, পরে উপহারের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ নারী ফুটবল দলের সেরা খেলোয়ার ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারপ্রাপ্ত সাগরিকা ও স্বপ্না রানী এবং সাফজয়ী অনূর্ধ্ব ১৬ নারী দলের খেলোয়ার অনন্যা মর্মু বিথী, সুমি ও রেশমি আক্তারকে
সম্বর্ধনা দেওয়া হয়।
সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ৫ জনের বাড়ী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায়। রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়ার।
সম্বর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাটুঙ্গী একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, একাডেমির কোচ সুগা মরমু গোপাল, জেলার একাডেমির কর্মকর্তা, রাঙ্গাটুঙ্গী একাডেমির কয়েকজন নারী খেলোয়ার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় জেলাপ্রশাসক মাহবুবুর রহমান বলেন, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিকে আগামী দিনে আরো জাতীয় মানের নারী খেলোয়ার তৈরীর জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments