ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আজ রাতে ঢাকা ত্যাগ করেছে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পধিবেশনে ভাষণ দেবেন তিনি।
সফরসঙ্গী হিসেবে ছয়জন রাজনৈতিক নেতা সঙ্গে রয়েছেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহবায়ক ডা. তাসনিম জারা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ জানিয়েছেন, এবারের অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায় বৈঠক অনুষ্ঠিত হবে। যা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ড. ইউনূস তাঁর ভাষণে বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রস্তুতি, চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন।
অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments