কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পূনিঁমা ও লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। এর ফলে বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রে বড় বড় ঢেউ কুয়াকাটার সৈকতে আছড়ে পড়ছে। মঙ্গলবার সকাল থেকে দমকা বাতাসের সাথে থেমে থেমে কখনো ভারি, আবার কখনো গুড়ি বৃষ্টি হচ্ছে। ঢেউয়ের তান্ডবে এফবি বিসমিল্লাহ ও মায়ের দেয়া-১ সহ ৭টি মাছ ধরা ট্রলার নিমজ্জিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ট্রলারের জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে আড়ৎ ঘাটে নিয়ে আসেন বলে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানান।
সমুদ্রে প্রচন্ড তান্ডবে টিকতে না পেরে মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর আড়ৎ ঘাট শিববাড়িয় নদী সহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। ফিরে আসা এসব জেলেদের চোখে-মুখে রয়েছে হতাশার ছাপ। কারন ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে নতুন আশা নিয়ে রুপালি ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে নেমেছিলো তারা।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপক‚লীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাট ঘুরে দেখা গেছে, একের পর এক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার আড়ৎ ঘাটে এসে নোঙ্গর করছে। তীরে আসা জেলেরা জানান, ইলিশ পাবার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়ে ছিলাম। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে সমুদ্রে টিকে থাকাই দায়। তাই কেউ জাল না ফেলে আবার কেউ জাল তুলে তীরে এসেছেন।
জেলে হাচন মাঝি বলেন, সাগর উত্তাল হয়ে ওঠার করেণে জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা বলেন, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার তীরে আসতে শুরু করেছে। এসব ট্রলার মহিপুর আলীপুর আড়ৎ ঘাট সহ বিভিন্ন পয়েন্টে আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভাল হওয়ার সাথে সাথে এসব জেলার ট্রলার নিয়ে আবার সাগরে যাত্রা করবেন বলে তিনি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments