বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্য বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি শনিবার (৩১ আগস্ট ২০২৪) সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হল পরিদর্শন করেন। এসময় উপাচার্য সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতাপূর্ণ ও আস্থার সম্পর্ক সৃষ্টি এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাকার্যক্রম চালুর বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামত জানতে চান। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে সিট বন্টন, পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ, খাবারের মানোন্নয়নসহ হলের সামগ্রিক বিষয়ে উপাচার্যের কাছে তাদের প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন। উপাচার্য গভীর আন্তরিকতা ও মনোযোগসহকারে শিক্ষার্থীদের কথা শোনেন এবং সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। শিক্ষার্থীদের এই ট্রমা নিরসনে প্রয়োজনে কাউন্সেলিং-এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments