মোংলা থেকে মো: নূর আলম: বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকা ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা । ৪ আগস্ট শুক্রবার ভোরে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্ট এলাকার কিছুটা পশ্চিমে ভাসমান অবস্থায় ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।
৪ আগস্ট শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের সহকারি গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।
তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১১ জন জেলে নিয়ে সমুদ্র গমন করে 'এফবি জোবায়েদ' নামের একটি ফিশিং ট্রলার। পরে ১ আগস্ট বৃহস্পতিবার নিম্নচাপের কারনে সাগর উত্তাল থাকায় ট্রলারে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যায়।
খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার অধিনস্ত বিসিজি আউটপোস্ট দুবলার চরের একটি উদ্ধারকারী দল ৩ আগস্ট রাতে অভিযানে নেমে ৪ আগস্ট ভোরে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকা থেকে ট্রলারসহ ১১ জেলেকে উদ্ধার করা হয়। এসময় ট্রলারে থাকা জেলেরা সবাই অসুস্থ ছিলেন। সকাল ৯টায় ট্রলারসহ জেলেদের দুবলার চর আউটপোস্টে এনে খাবারসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ট্রলার মালিক এবং জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পরবর্তীতে উদ্ধারকৃত ট্রলারসহ জেলেদের বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments