কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। এসব অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও ওইসব স্থাপণা সরিয়ে নেয়নি। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানের পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এর আগে এসব দখলদারদের পাউবো’র পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। ক্ষতিপুরণের টাকা পাওয়ার পরে গত তিন বছরেও এসব স্থাপণা সরিয়ে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বহু বছর ধরে কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্টের দু’দিকে ১ কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। উচ্ছেদের ফলে দখলমুক্ত হলো বেড়িবাঁধ এলাকা।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মেহেরাজ সাংবাদিকদের জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে ক্ষতিপূরন দেয়া হয়েছে। এছাড়া তাদের সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। তারা আইন না মানায় জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments