স্টাফ রিপোর্টার: অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন,অনেক রক্ত ঝরানো, রক্তাক্ত পিচ্ছিল পথে আপনি ক্ষমতায় বসেছেন।আপনাকে সমর্থন করেছেন এদেশের প্রত্যকটি রক্তাক্তমনা মানুষ,প্রত্যকটি গণতান্ত্রিকমনা রাজনৈতিক দল। আপনার দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ নিশ্চিত করা।কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১ টায় রাজধানী তুরাগের রানাভোলা ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটি পুলিশী রাজত্ব তৈরি করেছিলেন। যেখানে মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সম্রাজ্ঞী একজন রানীর মতো তিনি বাংলাদেশের প্রধান মন্ত্রীত্ব হয়েছেন।
আজকে সেই পরিস্থিতি থেকে আমরা পরিত্রান পেয়েছি উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের যেন আর পুনরাবৃত্তি না হয়। সেই ভয়াবহ দুঃশাসন যেন বাংলাদেশে আর কখনো না আসে।
তিনি বলেন,আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টো টা করবে। মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে বলে তিনি তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোস্তফা জামান বলেন,গত ১৭ বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। আমাদের অনেক ভাই ও বোনেরা গুম হয়েছে,খুন হয়েছে। গত ১৭ বছরে আমরা বহু লাশ দেখেছি।
তিনি বলেন,এদেশের জনগণের আন্দোলনের ফসল হলো এই সরকার,এই সরকারের কাছে আমরা আহবান করব,খুব দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।
শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে,আমরা তা করতে চাই না।আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চাই উল্লেখ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, আমরা প্রতিহিংসা পরায়ণ নই, আমরা ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি, আর সেই আলোকেই আমাদের ৩১ দফা। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিস্টেমের পতন।
তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএমএ রাজ্জাক,এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার,উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্যতম নেতা মোঃ আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকা,হাজী জহিরুল ইসলাম,আলী আহমেদ,উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এফ ইসলাম চন্দন,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ খান,উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments