বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। আজ ১৯ মে সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের চলাফেরা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বৈঠকটির আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টরবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সকাল ৬টা থেকে সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্ন করতে কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে প্রতি শিফটে দুইজন করে প্রক্টরিয়াল টিমের সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে প্রক্টর অফিসের একটি মোবাইল নাম্বার তিন হলের ফটকে দেয়া থাকবে। প্রয়োজনে ছাত্রীরা সেই নাম্বারে যোগাযোগ করেও প্রক্টর অফিসের সহায়তা নিতে পারবেন। এদিকে এই তিন হলের সামনে পুলিশের টহল গাড়ি দেয়ার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগিরই চিঠি দেয়া হবে।
প্রক্টরিয়াল টিমকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাদের জন্য নতুন যানবাহনের ব্যবস্থা করা হবে। ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। সেই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments