শরীফুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৪ মে ২০২৫, বুধবার দিনব্যাপী আয়োজিত হলো তৃতীয় গবেষণা মেলা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে জয়ধ্বনি মঞ্চে বেলুন উড়িয়ে ও কেক কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞান বিতরণ করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ই একমাত্র প্রতিষ্ঠান যেখানে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের সমন্বয় ঘটে। বিশ্বের উন্নত দেশসমূহ গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে। বিল গেটস, মাইক্রোসফট ও অ্যাপলসহ অনেক প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমেই সাফল্য অর্জন করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়েও মেধাবী শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন, যারা দেশে-বিদেশে জ্ঞানসৃষ্টিতে ভূমিকা রাখছেন। আমরা যদি সুষ্ঠুভাবে গবেষণার ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব।”
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ও গবেষণা মেলা ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. হাবিবুর রহমান। উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।
মেলা উদ্বোধনের পর উপাচার্য ও অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ, আইকিউএসি এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র নিজ নিজ বরাদ্দকৃত স্টলে গবেষণাধর্মী কাজ উপস্থাপন করে।
গবেষণা মেলায় এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রিসার্চ আইডিয়া কম্পিটিশন’ নামে পৃথক একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করা হয়। নির্বাচিত রিসার্চ আইডিয়াগুলো তালিকা আকারে ও পোস্টার প্রেজেন্টেশন হিসেবে মেলায় প্রদর্শিত হয়। এছাড়াও গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে এবং আইকিউএসি’র অর্থায়নে শিক্ষার্থীদের জন্য অনুষদভিত্তিক রিসার্চ সফ্টওয়্যার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিকেলে জয়ধ্বনি মঞ্চে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। দিনব্যাপী এই গবেষণা মেলা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments