সিংড়া (নাটোর) প্রতিনিধি: গত ২৯ ডিসেম্বর নাটোর-বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর ভাবে আহত হন নাটোরের সিংড়া প্রেসক্লাব ও চলনবিল ফ্রেন্ডস সোসাইটির সদস্য মেহেদী হাসান তোহা। দুর্ঘটনার পর থেকেই আহত তোহা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তোহার চিকিৎসাবাবদ আর্থিক সহায়তা করেন চলনবিল ফেন্ডস সোসাইটি ও সিংড়া প্রেসক্লাব।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুটি সংগঠনের পক্ষে নগদ অর্থ তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চলনবিল ফ্রেন্ডস সোসাইটি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চলনবিল ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি সরফরাজ নেওয়াজ বাবু, সাধাররণ সম্পাদক খায়রুল বাশার নয়ন, যুগ্ন সম্পাদক সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ রমজান আলী ভুট্রো, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, সদস্য শহিদুল ইসলাম সুইট প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments