মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে কুইচ প্রতিযোগিতা ও পুরাস্কার বিতরণ করা হয়। পরে তার (বঙ্গমাতার) কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতে গিয়ে বেশীরভাগ কারাগারে কাটিয়েছেন। এ সময় তার সন্তানদের এই মহীয়সী নারী সদা আগলে রেখেছেন। তাদের মানুষ করার পিছনে সিংহভাগই তার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন,তিনি পারিবারিকভাবে তিনি সন্তানদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার জ¦লন্ত প্রমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments