রংপুর অফিস: রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত তেরো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ গফুর বিড়ি ও নবাব বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সাতমাথা চায়না হল মোড়ে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নগরীর চায়না হল মোড়ে পরিবহন ও যানবাহনে অভিযান ও তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে অনুমোদনহীন গফুর বিড়ি ও নবাব বিড়ি জব্দ করা হয়। পিকআপ ভ্যানে ৩৬ বস্তা প্রায় দশ লক্ষ আট হাজার (১০,০৮,০০০)শলাকা অবৈধ গফুর বিড়ি এবং ১২ বস্তা তিন লক্ষ ছত্রিশ হাজার (৩,৩৬,০০০) শলাকা অবৈধ নবাব বিড়ি ছিল। মোট ১৩ লক্ষ ৪৪ হাজার শলাকা সকরার অনুমোদনহীন অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। এসব বিড়ি বিক্রি করা হলে সরকারকে প্রায় সাত লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো।
অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ বিড়ির মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ৭৪, ৪৩ ও ৫০ ধারায় মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ডিবির এক কর্মকর্তা।
উল্লেখ্য, এ বছরের ১১ নভেম্বর রংপুর শহরে অভিযান চালিয়ে বারো লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্টার বিড়ি জব্দ করে ডিবি পুলিশ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments