পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ মো.আলামীন (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রোববার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মো. আলামীন গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে। সোমবার (২৩ অক্টোবর) সকালে র্যাব ৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর একটি অপারেশন দল।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আলমীন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে র্যাব।
পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একটি বিদেশি পিস্তল,একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেন করা হয়।
তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments