রফিক সভাপতি, রাঙ্গা সম্পাদক
যুগবার্তা ডেস্ক রিপোর্ট ।। ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ
সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. রফিকুল
ইসলাম রফিক, সাধারণ সম্পাদক হয়েছেন এনায়েত করিম রাঙ্গা। সংগঠনটির নয়া
সভাপতি-সাধারণ সম্পাদকের পাঠানো প্রেস বিবৃতি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
৩ অক্টোবর পাঠানো ওই বিবৃতিতে জানানো হয়, গত ২ অক্টোবর ঢাকায়
বসবাসরত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সিংড়া উপজেলা কল্যাণ সমিতির
নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে
নয়া কার্যনির্বাহী পরিষদে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আকিল
ইবনে আবসার এবং অর্থ সম্পাদক পদে সরদার মো.আয়েজ উদ্দিন সহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি
গঠন করা হয়।
এ বিষয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত করিম রাঙার সাথে
টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী ২০২৪-২০২৬
মেয়াদে দায়িত্ব পালন করবে।”
তিনি বলেন, “সিংড়া উপজেলার মানুষের সার্বিক কল্যাণ, ঢাকায় নানা
সমস্যায় সহযোগিতা প্রদান এবং ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে আমরা নিরলস পরিশ্রম করতে
প্রতিশ্রুতিবদ্ধ।”
এনায়েত করিম রাঙ্গা আরো বলেন,“মানবিক মানুষ ও মানবিক সমাজ গঠনে
এই সমিতি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”
তিনি বলেন, “ইতোমধ্যে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সমিতি, নাটোর
ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে নব গঠিত কমিটিকে অভিনন্দন
জানিয়েছেন। মানুষের ভালোবাসার মর্যাদা রক্ষার চেষ্টা করব।”
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments