শরীফুল ইসলাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে "মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ" শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক মাইকেলম্যান ইনকর্পোরেটের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জনাব সোনিয়া রাজ্জাক। এছাড়া মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব কুমার বিশ্বজিৎ সাহা, জনাব মাহমুদা আক্তার, এবং সুমনা আক্তার সুমি অনুষ্ঠানে অংশ নেন।
সেমিনারে বক্তৃতাকালে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "মার্কেটিং কেবল কনজিউমার মার্কেটিং হিসেবে শুরু হলেও এটি এখন মানুষের চাহিদা, সমাজের পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবর্তিত হয়েছে। ডিজিটাল বিপ্লবের ফলে মার্কেটিং এখন ব্যক্তিগতকরণের দিকে অগ্রসর হয়েছে, যেখানে প্রতিটি গ্রাহকের প্রয়োজন আলাদাভাবে বোঝার চেষ্টা করা হয়।"
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, "মার্কেটিং এখন শুধু একটি ব্যবসায়িক কৌশল নয়, এটি একটি বিজ্ঞান, যা সমাজ, প্রযুক্তি এবং অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক এবং পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।"
সেমিনারে ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ড. আব্দুল মোমেনের যৌথভাবে রচিত "ইন্ট্রোডাকশন টু মার্কেটিং" বইটি উল্লেখ করা হয়, যা নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
সেমিনারে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের প্রশ্ন তুলে ধরার সুযোগ পান, যা সবার জন্য শিক্ষণীয় হয়ে ওঠে।সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments