মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশার সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় এমপির নিজ বাসভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন তারা।
এমপি ফজলে হোসেন বাদশা জাতীয় সংসদের আগামী অধিবেশনে প্রবীণ নীতিমালার বিষয়ে উত্থাপন করবেন বলে জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি বাদশার এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী বলে তাকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের রাজশাহী শাখার সভাপতি ডা. ডি এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত আলী, প্রদীপ মৃধা, সাধারণ সম্পাদক আলহ্বাজ রফিকুজ্জামান বেল্টু, কোষাধ্যক্ষ জহির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ওয়াজেদ আলী, নির্বাহী সদস্য এম শরীফ, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments