সিলেট অফিস: কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী উৎমাছড়া এলাকায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথর মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার ( ১৯ আগস্ট ) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হকের নেতৃত্বে বিজিবি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে বিজিবির উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী আদর্শগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ইফ্রাহিম ইকবাল চৌধুরী, স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দীর্ঘদিন যাবত সুনামের সাথে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে। সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত সংলগ্ন উৎমাছড়া এলাকা প্রাকৃতিকভাবে বালু ও পাথরে সমৃদ্ধ এবং পর্যটন এলাকা হিসেবে সুপরিচিত। গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছে। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে মজুদকারীরা এসব পাথর পাচার করতে ব্যর্থ হচ্ছে।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments