সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

প্রকাশ : 30 Jun 2023
সড়ক দুর্ঘটনায় আহত এমপি বাবলা

স্টাফ রিপোটার: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা -৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুম্মার নামাজ আদায় ও এলাকাবাসীর মাঝে কুরবানির মাংস বিতরণ শেষে গুলশানে নিজ বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এতে গাড়িতে বসে থাকা সৈয়দ আবু হোসেন বাবলার ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন ঢাকা - ৫ আসনের আওয়ামীলীগ দলীয় এম পি কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টি বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ ব্যাপারে বাবলার প্রেস আ্যান্ড পলিটিকাল সচিব সুজন দে জানিয়েছেন , শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা -৪ আসনের এম পি সৈয়দ আবু হোসেন বাবলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে এম পি সাহেবকে ৭দিনের সম্পুর্ণ বেডরেস্ট থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা। এ দিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির ড্রাইভার ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তারা দুজনে মদ্যপান অবস্থায় ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

;