ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ায় ধস্তাধস্তি আর ঠেলা-ধাক্কার পরিবেশে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের লোকজন। জাতীয় শোক দিবসে আজ সোমবার চরম অব্যবস্থাপনায় জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশাসনের অনুষ্ঠানসূচিতে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শহরের কাচারী পুকুর পাড় এলাকায় বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও জাতির পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনপূবর্ক গার্ড অব অনার প্রদান করার কথা বলা হয়। কিন্তু সেখানে সামাজিক দূরত্বের কোন বালাই ছিলো না। প্রশাসনের তরফ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে কর্মকর্তারা সেখান থেকে চলে যাওয়ার পর শ্রদ্ধা নিবেদনে বিশৃঙ্খলা শুরু হয়। কিন্তু শৃঙ্খলা মানানোর তৎপরতায় দেখা যায়নি কাউকে। এখানে সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীও শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সোয়া ৯ টায় নির্ধারিত এই কর্মসূচির আগে শহরের লোকনাথ ময়দান থেকে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত র্যালি হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ঢুকেন র্যালিতে অংশগ্রহণকারী সবাই। এরপর শুরু হয় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যুদ্ধ। ধস্তাধস্তি করে প্রতিকৃতির কাছে পৌছতে পারলেও ফুলের স্তবক রেখে ঠিকভাবে শ্রদ্ধা নিবেদনের সুযোগ মিলছিলো না কারো।
এই পরিস্থিতিতে শ্রদ্ধা নিবেদনে আসা নারীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। শ্রদ্ধা নিবেদনে আসা একটি পেশাজীবী সংগঠনের নেতা জানান, খুব বাজে পরিবেশ। কোন শৃঙ্খলা নেই। ঘোষণা মঞ্চে দায়িত্বরত একজন জানান, প্রতিকৃতিতে রাখা ফুল গুছিয়ে রাখার জন্যে সেচ্ছাসেবী রয়েছে। কিন্তু তাদেরকেও দেখছি না। তবে জেলা প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, স্কাউট সদস্যরা সেখানে এই কাজে নিয়োজিত রয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments