আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় জিএপি সার্টিফিকেশন বিষয়ক দিনব্যাপী কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে বুধবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান ও ওয়াহিদুদ জামান নুর। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার, মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত, কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, রপ্তানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ আবাদ, নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার ৫০ জন কৃষক-কৃষানি ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments