ডেস্ক রিপোর্ট: দেশের আইটি খাতে জাপানি বিনিয়োগ আকৃষ্ট ও দেশীয় আইটি কোম্পানির সাথে জাপানের আইটি কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে একটি ভার্চুয়াল ডেস্ক চালু করেছে সরকার।এ প্ল্যাটফর্ম দু’দেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক তৈরি এবং ব্যবসার সম্প্রসারণে অনুঘটক হিসেবে কাজ করবে।এর ফলে দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি ও বিপিও ব্যবসা সম্প্রসারণের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের পথ সুগম করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল -জাপান (www. jp.itconnect.gov.bd)’ শীর্ষক এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতোনা ওকি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবউদ্দিন আহমেদ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জিইটিআরও) আবাসিক প্রতিনিধি ইউজিআনডো, ইডিজিই প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান এবং বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ পলক ২০৪১ সালের মধ্যে স্মার্টজাতিতে পরিণত হতে জাপান সরকারেরস হযোগিতা কামনা করেন।তিনি বলেন, জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন খাতে সহযোগিতা করছে।আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ও তারা একইভাবে সহযোগিতার হাত প্রসারিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।এসময় মানুষকে কারিগরি ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এবং প্রশিক্ষণে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন আইসিটি প্রতিমন্ত্রী।তিনি জাপান এবং বাংলাদেশের যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন এবং এ ব্যাপারে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনকে (জিইটিআরও) উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান।
ইতোনা ওকি বলেন, বাংলাদেশের আইসিটি খাত বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হতে চলেছে।এখাতে জাপানের সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাইকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাস্টার প্ল্যান তৈরিতে সহযোগিতা করেছে।ভবিষ্যতে এই সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments