কামরুজ্জামান শাহীন,ভোলা: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত, জনসাধারনের আস্থা, আইনী কার্যক্রম গতিশীল, জেলায় সুন্দর ভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ ভূমিকা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সরকার মোহাম্মদ কায়সারকে হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি এস এম আক্তারুজ্জামা।
এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ভোলা ট্রাফিক বিভাগকে রেঞ্জের শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ এবং ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় তাদেরকেও সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সভায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ ও বরিশাল রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments