স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের শতাধিক নেতাকর্মীরা।
সোমবার সকালে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিলে 'শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম; কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়; অবৈধ সরকার, মানি না মানবো না; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে' এসব স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, "অবৈধ অসাংবিধানিক সরকার,ট্রাইব্যুনালে অবৈধ অসাংবিধানিক অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, ৭মার্চের দিবস বাতিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মিদের গণ মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা বর্তমান অবৈধ সরকারকে হুশিয়ার করে দিতে চাই, অভিলম্বে এসব অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ আপনাদের এসব সিদ্ধান্ত মানে না। "
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মুকিব মিয়া, নাবেদ আহমেদ নব, পরাগ প্রান্ত, শুভ, রবিউল ইসলাম, মিলন, স্বপন, পিরোজপুর সদর উপজেল চেয়ারম্যান এ এম বায়েজিদ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments