স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক বিদেশী বন্ধু নানা ধরণের প্রেসক্রিপশন দিচ্ছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিদেশী বন্ধুদের প্রেসক্রিপশনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপশনে হবে জাতীয় নির্বাচন।
বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার নিশ্চয় বাঙ্গালী জাতি গ্রহণ করতে পারে না।
সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪ নং ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোট কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো: আসাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো: রনি প্রমুখ।
মতবিনিময় সভায় আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি নির্বাচনীমুখী দল, পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে একক ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশ গ্রহণ করতে হতে পারে। তিনি বলেন, আশির দশকে এমপি থাকা অবস্থায় এরশাদের সহযোাগীতায় যেমন এলাকায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছি, ঠিক তেমনি বিগত সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগীতায় শ্যামপুর-কদমতলীতে ব্যাপক উন্নয়ন করেছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments