চাঁদপুর অফিস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশবিরোধী অপশক্তি পাঠ্যবই নিয়ে গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সকল প্রকার গুজব থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেইসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।
শিক্ষামন্ত্রী আজ সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের স্মরণে হাইমচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদারের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments