ইসলামপুর, জামালপুর, শুক্রবার(১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ):
ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সুস্থ-সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
আজ বিকালে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোখলেছুর রহমান ও মরহুম আব্দুল আলীম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সুস্থ শরীর ও মনের মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে। একারণে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে হবে। খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে।
ধর্মমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত ক্রীড়ামোদী রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। তাঁর নেতৃত্বে বিগত ১৫ বছর খেলাধুলায় প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরো ভালো করবে এটিই আমাদের প্রত্যাশা।
পচাবহলা ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় মাহামুদপুর একাদশ তেঘুরিয়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে। মন্ত্রী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments