স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যে মাসের কথা বলেছেন সে মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার দরকার নেই।
উপদেষ্টা আজ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে ও দাম তুলনামূলকভাবে কম রয়েছে। অন্যান্য শাকসবজির দামও সহনশীল পর্যায়ে রয়েছে। কারওয়ান বাজারের সাথে অন্যান্য বাজারে আলুর দামে কেজিতে ৪ থেকে ৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়। তাই মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভের পরিমাণ কমিয়ে আনতে হবে।
পলিথিনের ব্যবহার প্রসঙ্গে মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। পলিথিনের জন্য আমাদের মাটির ঊর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া পলিথিনের জন্য অনেক সময় পানি আটকে যায়। এটি সহজে নষ্ট হয় না। সবাই যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করে, তবে কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তিনি এ সময় সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান।
উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশে হবে না। সে যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। উপদেষ্টা এ সময় চাঁদাবাজি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments