মোংলা থেকে মোঃ নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের আয়োজনে ১৮ নভেম্বর সোমবার সকালে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেবাদাতা সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সেবাগ্রহীতা নারী-পুরুষসহ নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে গণশুণানী অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত গণশুণানীতে সভাপতিত্ব করেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান। গণশুণানীতে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারি কমিশনার (ভূমি) মোংলা মোঃ আসাদুর রহমান। গণশুণানীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন বাদাবন সংঘের প্রকল্প সমন্বয়কারী পপি আক্তার। গণশুণানী সঞ্চালনায় ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশকর্মী-সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ। সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন নাজির উদ্দিন শান্ত, শেখ আবিদ হাসান, আবুল কালাম আজাদ, এম এ কাশেম, কমলা সরকার, ঝর্ণা হালদার, লিপি ধূনী প্রমূখ। গণশুণানীতে ভূমি অফিস, নারী বিষয়ক অফিস ্ও সমাজসেবা অফিসের সামাজিক নিরাপত্তামূলক কর্মসুচি নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গণশুণানীতে বক্তারা বলেন এইরকম আয়োজনের ফলে সেবাদাতাগণের জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সেবগ্রহীতাদের সাথে সেতুবন্ধন তৈরি হয়। গণশুণানীর ফলে জনগণ অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সুশাসন ও সাধারণ মানুষের ক্ষমতায়নের পথ তৈরি হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments