আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২৩ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছে আদালত।
পুলিশ কর্তৃক দায়ের করা বিস্ফোরক আইনসহ পৃথক ৪ টি মামলায় ২০ মার্চ বুধবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ২ টি মামলায় জামিন দেয়া হলেও অন্য দুই মামলায় জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন আদালত। এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নেতাকর্মী।
দলীয় সূত্রে জানা যায়। জাতীয় নির্বাচনের আগে, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করেন পুলিশ।
পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজ বুধবার শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৩ জন নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments