ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারসচিব মো: মকবুল হোসেন বলেছেন, দেশ ও জাতিকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিতে সামাজিক, অর্থনৈতিক, মানবিক সকল ক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের বিকল্প নেই।
বুধবার সকালে তথ্য অধিদফতর ও এটুআই আয়োজিত ইলেক্ট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ভার্চুয়াল মতবিনিময় সভায় সচিবালয়ের নিজ দপ্তর থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় সচিব একথা বলেন। প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের সভাপতিত্বে সাবেক সচিব কামরুন নাহার বিশেষ বক্তা হিসেবে এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান ও যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মো: হুমায়ন কবীর প্যানেল বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন।
দেশ ও সমাজের অগ্রযাত্রাকে মসৃণ রাখতে তথ্যের যথাযথ ব্যবহার ও প্রবাহ একান্ত সহায়ক উল্লেখ করে তথ্যসচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে জনগণ যে সুফল পাচ্ছে, তা গণমাধ্যমের সাহায্যে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারলে জনগণ আরো ব্যাপকতরভাবে ডিজিটাল পদ্ধতির সুবিধা লাভে সক্ষম হবে। এবিষয়ে দেশের গণমাধ্যমের চলমান ভূমিকার প্রশংসা করেন ও তা আরো বৃদ্ধি করতে শীর্ষ গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মো: মকবুল হোসেন। তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরকারের উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে যেমন যত্নবান তেমনি গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নেও কাজ করতে বদ্ধপরিকর।
একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, সময় টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর, ডিবিসি’র প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, একাত্তর টিভি’র হেড অভ নিউজ শাকিল আহমেদ, নিউজ২৪ এর হেড অব নিউজ রাহুল রাহা, ইন্ডিপেন্ডেন্টের চিফ নিউজ এডিটর আশীষ সৈকত, যমুনা টিভি’র চিফ নিউজ এডিটির ফাহিম আহমেদ, এটিএন নিউজের হেড অভ নিউজ প্রভাষ আমিন, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এটিএন বাংলা’র হেড অব নিউজ জ ই মামুন, মাছরাঙা টিভি’র পরিকল্পনা সম্পাদক রাশেদ আহমেদ, একুশে টিভি’র নিউজ এডিটর কাজী মোহসীন আল আব্বাস, চ্যানেল২৪ এর নির্বাহী পরিচালক এ এন এম আল মামুন (তালাত মামুন), এনটিভি’র হেড অভ নিউজ জহিরুল আলম, গাজী টিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইসতিয়াক রেজা, দেশ টিভি’র এডিটর সুকান্ত গুপ্ত অলক, বৈশাখী টিভি’র বার্তা প্রধান অশোক চৌধুরী, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ, আরটিভি’র নিউজ এডিটর শরীফ উদ্দিন আহমেদ, মাই টিভি’র নিউজ এডিটর প্যাট্রিক ডি’কস্তা, বিডিনিউজডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বাংলানিউজ২৪ডটকমের নিউজ এডিটর আহমেদ জুয়েল, জাগোনিউজ২৪ডটকম ভারপ্রপ্ত সম্পাদক কেএম জিয়াউল হক, সারাবাংলাডটনেটের প্রকাশক ও সম্পাদক বদরুল আলম খান প্রমুখ প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments