স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের প্রতিবাদে রাজধানী যাত্রাবাড়িতে মিছিল ও প্রতিবাদ - মূল সড়কের পাশে সর্তক অবস্থান নিয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক ও কাউন্সিল আবুল কালাম অনু, সহ- সভাপতি সাঈদ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক এম এ আর এস মহসীন, সাবেক ছাত্রনেতা মোজাফফর হোসেন, ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বেগম আশা, বেবী আনোয়ার, আসমাউল হোসনা মুক্তা ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।
হরতাল প্রতিরোধে ফাঁকা মাঠে অবস্থান নেয় যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন, দলের নেতাকর্মীদের নিয়ে মিছিল-সমাবেশ করে আজকে জানান দিয়েছে। আমার এলাকায় কেউ কোনো ধরনের নাশকতা করলে চুল পরিমান ছাড় পাবে না।
তবে হরতালের সমর্থনে যাত্রাবাড়ি ও ডেমরায় কোনো মিছিল ও সমাবেশ হতে দেখা যায় নি। এদিন সকাল ৬ টা থেকে রাজধানীর প্রবেশধার ডেমরা সুলতানা কামাল সেতুসহ গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তাসহ সর্তক অবস্থায় দায়িত্ব পালন করছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান। তিনি বলেন, আমার থানা এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কিংবা সহিংসতা না ঘটে সেজন্য আমরা সর্তক অবস্থায় দায়িত্ব পালন করছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments