রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার হওয়া শীশ মিয়া আকন্দকে (৪২) হত্যা করা হয়েছে দাবি করেছে তার পরিবার। শুক্রবার দুপুর ২টায় ওই ইউনিয়নের গাছতলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এমনটি দাবি করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর শীশ মিয়া আকন্দের বড় ভাই জসিম উদ্দিন আকন্দ বাদি হয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে সাত জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শীশ মিয়া আকন্দের পরিবারের লোকজন। শীশ মিয়া আকন্দ পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে শীশ মিয়া আকন্দ নিখোঁজ ছিল। পরে ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের দাসপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন তার বড় ভাই জসীম উদ্দিন আকন্দ বাদী হয়ে জিংলীগড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও রতন মিয়া (৪০), আকিকুর রেজা আকন্দের ছেলে সিরাজুল আকন্দ (৩৫) ও শাহীনুর আকন্দ (৩২), মৃত সুরুজ আলীর ছেলে লালধন (৪৫), গাছতলা বাজারের মৃত বাদুর আলীর ছেলে মাসুদ (৩৯) ও রাশিদ (৩৮) এর নাম উল্লেখ অজ্ঞাত আরো অনেককেই আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, শীশ মিয়ার স্ত্রী আসমা আক্তার, মা রেহেনা আক্তার, ছেলে শাকিমুল আকন্দ, মেয়ে সোমাইয়া আক্তার, ভাই খাইরুল ইসলাম আকন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং শীশ মিয়ার চাচাতো ভাই মামুন আকন্দ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments